দেশের তরুণ প্রজন্মকে রাজনীতিতে ইতিবাচক ও সক্রিয়ভাবে অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে হৃত স্বপ্ন পুনরুদ্ধার এবং একটি দায়িত্বশীল ও দরদী বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অল্টারনেটিভস’ আজ তার ন্যাশনাল অর্গানাইজিং কমিটির বর্ধিত তালিকা প্রকাশ করেছে।

প্রথম ধাপে সারাদেশের বিভিন্ন জেলা থেকে ২২ জন নতুন সংগঠক এই কমিটিতে যুক্ত হয়েছেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধাপে ধাপে এই কমিটি আরও সম্প্রসারিত করা হবে। পাশাপাশি দেশব্যাপী সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে শিগগিরই একটি রাজনৈতিক রূপরেখা প্রকাশ করা হবে।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের ভূমিকা
অল্টারনেটিভস থেকে বলা হয়, নির্বাচন-পরবর্তী দেশে সামাজিক, অর্থনৈতিক ও নাগরিক নিরাপত্তার ক্ষেত্রে অবনতির লক্ষণ দেখা যাচ্ছে। এমন বাস্তবতায় রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় তরুণদের সক্রিয় অংশগ্রহণ, নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের ছাত্র-জনতার অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

নতুন সংগঠকদের দায়িত্ব
বর্ধিত কমিটির সদস্যরা সংগঠক হিসেবে নিম্নোক্ত প্রধান দায়িত্ব পালন করবেন:

দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি-সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন
জুলাইয়ের শহীদ পরিবার, আহত যোদ্ধা ও আন্দোলনকর্মীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে নতুন নেতৃত্ব গড়ে তোলা
অংশগ্রহণমূলক ও দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা
জেলা-উপজেলা পর্যায়ে ছাত্র-শ্রমিক-কৃষক-জনতাকে এক করে সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা

বর্ধিত ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠক তালিকা
(বর্ণানুক্রমিক)

  • আবিদ উল্লাহ কামাল
  • আব্দুর রহমান আকাশ
  • ফাত্তাহ সিয়াম
  • মাহমুদুল হাসান
  • মুহাম্মদ মুহিউদ্দিন জিলানী
  • মোহাম্মদ রাজীব হাসান ইন্দু
  • মোস্তফা মনন
  • মোঃ আবদুল ওয়াহাব সাকীন
  • মোঃ মুজিবুর রহমান
  • মো: মুশফিকুল ইসলাম
  • মোঃ সারওয়ারুল হক রবিন
  • রাকিবুল হাসান অনিন্দ্য
  • রাশিদুন নবী
  • রিয়াদ বিন মাহবুব
  • শহীদুল ইসলাম রূপক
  • সত্যঞ্জীব মুখার্জী
  • সনজয় দাশ
  • সাজ্জাদুল হক
  • সৈয়দ আরেফিন বায়েজিদ
  • তানজিম আহমেদ
  • তাইমুম হাসান শুভ
  • নূর কবির রাশিক

বিঃদ্রঃ সাংগঠনিক প্রয়োজন অনুসারে পরবর্তীতে ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠক সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ানো হবে।